সারা রাজ্যের পাশাপাশি আজ পুরাতন মালদার যাত্রাডাঙার রানীনগর গ্রামে মৎস চাষ প্রসার কর্মসূচীর উদ্বোধন করা হয়। মাছের ঘাটতি পুরন করার জন্য রাজ্যে সরকারের উদ্যোগে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানান মৎস দপ্তরের আধিকারিকরা। ১০ তারিখ থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় চলবে এই কর্মসূচী। আজ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, জেলা সভাধিপতি সরলা মুর্মু, মৎস আধিকারিক পার্থ প্রতিম দাস সহ অন্যান্যরা। কীভাবে মৎস চাষ করে জীবিকা নিরবাহ করতে পারবে মৎস চাষিরা সেই বিষয়ে কিছু তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন জেলা শাসক। আজ পুরাতন মালদার যাত্রাডাঙার রানীনগর গ্রামে একটি বিলে ৫ হাজার মাছের চারা ছাড়া হয়। মাছ ছাড়ায় অংশ নেন জেলা শাসক, সভাধিপতি ও মৎস দপ্তরের আধিকারিক সহ অনেকেই।
মালদা